চাঁদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চাঁদপুর : চাঁদপুরে মাদক মামলায় বাবু মুন্সী (৩৮) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত বাবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।
বাবু মুন্সী সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদীর মুন্সী বাড়ির তাফাজ্জল হোসেন মুন্সীর ছেলে।
পুলিশ জানায় , চাঁদপুর সদর উপজেলার উত্তর মৈশাদী এলাকা থেকে সোমবার (০৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মেহরাজ মাহমুদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাবু মুন্সীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
তার বিরুদ্ধে (জিআর ২৭১/১৮, প্রসেস নং-৪০৪/২৩, ধারা- মাদক আইনের ৩(খ)/৭(ক)/২৫ মামলা সাজা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, সে দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারকৃত বাবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম