চাঁদপুর : চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগি থেকে ১হাজার ১২০ কেজি (২৮মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
রবিবার (৫ ফেব্রুয়ারি ) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১১২০ কেজি (২৮ মন) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম
তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো বিকেলে স্থানীয় ১০টি এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/


