চাঁদপুর : আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কলেজের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছাত্রদল নেতারা এ সময় আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবী করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল গাজী।
সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সিনিয়র সহ-সভাপতি মাসুদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



