
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদের কাছ থেকে পদ্মফুল প্রতীক গ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা।
চাঁদপুর: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পদ্মফুল প্রতীক পেয়েছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা মুন্না।
বৃহস্পতিবার (২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদের কাছ থেকে তিনি পদ্মফুল প্রতীক গ্রহণ করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রেবেকা সুলতানা মুন্না বালিয়া ইউনিয়ন পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান, রণাঙ্গনের সাহসী বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান সিমুর জ্যেষ্ঠ কন্যা।
তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০০৪ সালে প্রানী বিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন। পড়াশুনার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতি সাথে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের কমনরুম বিষয়ক সম্পাদক।
এছাড়াও রাজনীতির সকল কর্মকাণ্ডে দৃঢ়তার কাজ করে গেছেন সেই ১৯৯৬ থেকে বর্তমান সময়ে। চাঁদপুরের জাতীয় নির্বাচনগুলোতেও সক্রিয়তার সাথে দায়িত্ব পালন করেছেন।
ফম/এমএমএ/



