চাঁদপুরে মইনীয়া স্মরণে আলোচনা সভা ও দোয়া

চাঁদপুর:  চাঁদপুর শহরের ৫ নং ওয়ার্ড ঢালীঘাট  এলাকায় আনজুমানে রহমানিয়া মইনিয়া খানকা শরীফ মাইজভান্ডার দরবার শরীফের  আওলাদে রাসুল আন্তর্জাতিক সুফি সম্রাট শাহ সুফি  সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল-হাসানি আল-হুসাইন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল-হাসানি আল-হুসাইন এর স্বরণে মিলাদ ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিমাসের ন্যায় এ মাসে ৪ মে বৃহস্পতিবার বাদ এশার পর  আনজুমানে রহমানিয়া খানকা শরীফে মিলাদ মাহফিল দোয়া কমিটি নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন  খলিফা আব্দুল হালিম  মুন্সী, মইনীয়া ভক্ত ও খানকা কমিটির উপদেষ্টা  ও দৈনিক চাঁদপুর সময় প্রকাশক  ও বাংলা স্টার সম্পাদক  ও প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, মোঃ মিজান কানকা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ ঢালী সাধারণ সম্পাদক মোঃ আলমগীর পাট ওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কবির হোসেন,সহ কমিটির নেতারা।

অনুষ্ঠান আয়োজন ও দায়িত্ব ছিলেন খলিফা আব্দুল হালিম মুন্সী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী, আলোচনা শেষে মিলাদ দোয়া  মোনাজাত পরিচালনা করেন  মাওলানা মোঃ কবির হোসেন, এ সময় উপস্থিত ছিলেন ময়নিয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় প্রকাশক মোঃ এরশাদ খান , বিশ্ব জাকের মঞ্জিল এর ভক্ত মাওলানা মোঃ তাজুল ইসলাম, মইনীয়া ভক্ত মোহাম্মদ মিজান  সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ ঢালী  কোষাধক্ষ আব্দুস সাত্তার গাজী, মইনীয়া ও যুব ফোরাম কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন  সহ ময়নিয়া ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম