চাঁদপুরে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের দুই দিনের প্রশিক্ষণ

চাঁদপুর :  আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব পালনের কৌশল, আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীরের সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

উদ্বোধনী বক্তব্যে নাদিরা নূর প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম