চাঁদপুর : মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ পাওয়ায় চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আজ নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে শহরের মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ফারিন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


