চাঁদপুর : চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মো. জাকির (২৫) ও মো. শাকিল (২২) নামে তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে তাদেরকে জেলার ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এ সময় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যাক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ফম/এমএমএ/



