হাইমচরে মেঘনায় অবমুক্ত হলো আটটি জীবন্ত ইলিশ

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে জেলা টাস্কফোর্সের অভিযানে জেলেদের ফাঁদ থেকে উত্তোলন করা আটটি তাজা ইলিশ মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে হাইমচর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।

এ সময় জেলেদের পেতে রাখা ফাঁদ (নিষিদ্ধ কারেন্টজাল) উত্তোলন করে অভিযানে থাকা লোকজন। পরে জীবীত আটটি ইলিশ পর পর নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা (জারি কারক) ফারহানা আক্তার রুমা ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম