চাঁদপুরে জাতীয় বীমা দিবস পালিত

চাঁদপুর : ‘করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।

শুক্রবার (১ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে দিবস উপলক্ষ্যে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি চাঁদপুর-কুমিল্লা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বীম দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা।

জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের জিএম ইবাদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন-জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যজাস্ট্রিট নিগার সুলতানা।

বীমা কোম্পানীর জেলা প্রধানদের মধ্যে বক্তব্য দেন-জীবন বীমার জামিল হোসেন পাটওয়ারী, জেনিথ লাইফের মো. খোরশেদ আলম হাওলাদার, কোম্পানী প্রতিনিধি একে এম লোকমান হোসেন, মাকসুদুর রহমান ও মো. দেলোয়ার হোসেন উজ্জল।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম