চাঁদপুরে এভারগ্রীন ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

চাঁদপুর: চাঁদপুর এভারগ্রীন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ১৯ রমাজানে ক্লাবের অস্থায়ী কার্যালয় শহরের হাজী মহসিন রোডস্থ মেডিকম ডায়াগনস্টিক সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে ক্লাবের সদস্য ডাক্তার, প্রকৌশলী, প্রফেসার, ব্যাংকার, অ্যাডভোকেট, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন সরকারী কর্মকর্তা হতে শুরু করে প্রায়  সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী মিয়াজি বাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনায়েদ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম