
চাঁদপুর: চাঁদপুরের নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতারা।
বুধবার (২৬ এপ্রিল) সকালে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদপুর এসে পৌছালে তাকে চাঁদপুর সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানান জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটশীপের বিচারকগণ।
পরে জেলা জজ আদালতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপনের নেতৃত্বে আইনজীবীরা নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বেগম ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) মোঃ সাহেদুল করিম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমীন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী , জিপি অ্যাড. আবদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাড. জসিম পাটওয়ারী, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আল মামুন, সিনিয়র আইনজীবী অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন, জেলা আইনজীবী সমিতির বতর্মান কার্যকরী কমিটির জেনারেল অডিটর অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম।
ফম/এমএমএ/চৌইই/


