চাঁদপুরের চরাঞ্চল হতে পারে নতুন শস্যভাণ্ডার

চাঁদপুর: চাঁদপুর জেলায় চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাইমচর উপজেলায় চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অপর্ণা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, এনএসআই উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার হোসেন, হাইমচর উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ নূর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমাসহ সংশ্লিষ্ট অংশীজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, নদী অববাহিকায় জেগে ওঠা চর কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনার ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে চরাঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান ক্রমেই উন্নতি হচ্ছে। চরে ফসল উৎপাদনে যেসব ঝুঁকি রয়েছে, তা মোকাবিলা করার জন্য শস্যের বহুমুখীকরণ খুব গুরুত্বপূর্ণ। তাই চর এলাকায় যে সীমিত সম্পদ রয়েছে তার সুষ্ঠু ব্যবহার জরুরি। এসময় কৃষকদের মাঝে সেচ পাম্প ও কৃষি বীজ বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম