
চাঁদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়।
চাঁদপুরের এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন প্রার্থী। আওয়ামী লীগের ডা. দীপু মনি (নৌকা) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল) ২৪ হাজার ১৯৭ ভোট, জাকের পার্টির মো. কাওছার মোল্লা (গোলাপ ফুল) ১৪৩৭ ভোট, মো. রেদওয়ান খান (ট্রাক) ১২৩৪ ভোট, জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল) ৮২৮ ভোট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি)৭৩৩ ভোট ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান (ফুলের মালা) ৩৪৩ ভোট পেয়েছেন।
এই আসন থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ৫জন জামানাত হারালেন।
ফম/এমএমএ/



