গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রদ্ধ নিবেদন

চাঁদপুর: বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগষ্ট) সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ২১ আগষ্ট নিহত শহীদ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সবশেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম