চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী জাকির হোসেন (৫০) গ্রেফতার হয়েছে।
বুধবার (৩ মে) বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কচুয়া উপজেলার উজান ছিনাইয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জাকির হোসেন উপজেলার উজান ছিনাইয়া গ্রামের জয়নাল প্রধানিয়া বাড়ীর মৃদ জয়নাল আবেদিন এর ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, বুধবার ১৪:০০-১৪:৩০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন উজান ছিনাইয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাকির হোসেনকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



