কাশফুল এখন অফ লাইনে চাঁদপুরে

চাঁদপুর: নারীদের নানা পোশাকের সমাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী একটি প্রতিষ্ঠান  কাশফুল। এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী  গ্রাহকদের নানা ধরনের পোশাকের প্রচার করে।

প্রতিষ্ঠানটি  রুচিশীল ও নারী গ্রাহকদের পছন্দশীল পোষাক সরবরাহের   কারণে দিন দিন  জনপ্রিয় হয়ে উঠে। পাশাপাশি গ্রাহকদের চাহিদা পুরনে  সক্ষম হয়। ফলে গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এবার নতুন শোরুম এর মধ্য দিয়ে অফ  লাইনে তাদের যাত্রা শুরু করলো।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট ) চাঁদপুর শহরের মরহুম আব্দুল করিম পাটোয়ারী সড়কের সাবেক কুমিল্লা রোডের নূর ম্যানসনের নিচতলায় প্রথমবারের মতো  কাশফুলের শোরুম আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে  যাত্রা শুরু করলো কাশফুল।

 এই উপলক্ষে বিকেলে উক্ত  শোরুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের  নাজির মিজানুর রহমান। মিলাদ ও দোয়া পরিচালনা চাঁদপুরের বিশিষ্ট  রাজনৈতিক  ও সামাজিক ব্যক্তিত্ব কাজী মাহবুবুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দু’কর্ণধার মোঃ ফয়সাল হাওলাদার ও কাজী মুন্না।

নারীদের পোশাকের পছন্দ সই প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে  কাশফুল নামক এ প্রতিষ্ঠানটি বেশ আলোড়ন সৃষ্টি করে  জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেন।

ফম/এমএম/

গোলাম মোস্তফা | ফোকাস মোহনা.কম