
চাঁদপুর: চাঁদপুর জেলা জজ শীপের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ কে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা।
বুধবার ( ১২ মে ) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরী সহ অন্যান্য আইনজীবীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড: মাইনুল ইসলাম, এপিপি ও সিনিয়র আইনজীবী অ্যাড: এম এ হালিম পাটোয়ারী ও অ্যাড: সনি।
চাঁদপুর জেলা জজ শীপের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ বদলি হয়েছেন শরীয়তপুরে।
ফম/এমএম/চৌইই/



