জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাস মোহনা.কম’ এর নিয়মিত লেখক এস ডি সুব্রতর জন্মদিন সোমবার। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর সুনামগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন কাটিয়েছেন চাঁদপুরে ।
গল্প , কবিতা, প্রবন্ধ, ফিচার , কলাম ও ছড়াসহ সাহিত্যের প্রায় সব শাখাতেই তার অবাধ বিচরণ। সাধারণত সমসাময়িক বিষয়াশয় ওঠে আসে তার লেখায়। দীর্ঘদিন যাবৎ তিনি ফোকাস মোহনা সহ দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন।
এই গুণী লেখকের জন্মদিনে ফোকাস মোহনা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছে ও অভিনন্দন। আমরা তার শতায়ু কামনা করি।
ফম/এমএমএ/


