
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেইন ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১০ টায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেইন ক্লিনিক বিভাগ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন জুনিয়ার কনসালটেন্ট ডাঃ মুহাম্মদ ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা, মেডিকেল অফিসার ডাঃ মামুন সরকার,ডাঃ পঙ্কজ, ডাঃ নাজমুন নাহার,ডাঃ জাহান, সিনিয়ার ষ্টাফ নার্স আয়েশা বেগম,তাছলিমা আক্তার,শারমিন আক্তার,অফিস প্রধান সাহাদাত খান,সহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিভাগে চিকিৎসা ত্বত্যাবধানে থাকবেন ডাঃ রাজন কুমার দাশ ও ডাঃ ওমর ফারুক। এই বিভাগে কোমর ব্যাথা, বাত ব্যাথা, ঘাড় ব্যাথা, সিজার পরবর্তী কোমর ব্যাথাসহ শারীরিক সকল ব্যাথার চিকিৎসা দেওয়া হবে।
ফম/এমএমএ/


