কচুয়ায় ড. জালাল আলমগীর শুভ’র মৃত্যুবার্ষিকী পালিত

কচুয়া (চাঁদপুর): কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র জ্যৈষ্ঠ পুত্র ম্যাসাচুসেটস-বোস্টন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানের সহযোগী অধ্যাপক প্রয়াত ড. জালাল আলমগীর শুভ’র ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মসজিদে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- মরহুমের পিতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন- মসজিদের খতিব মুফতি মাও. বেলাল হোসাইন চাঁদপুরী। একই দিন উপজেলার বাতাবাড়িয়া ড. জালাল আলমগীর স্মৃতি সংসদ ও ইসলামপুরে অবস্থিত ড. জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের উদ্যোগে কুরআন খতম, দোয়া, মিলাদ ও স্মৃতিচারন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত ড. জালাল আলমগীর শুভ ২০১১ সালে এই দিনে থাইল্যান্ডের ফুকেটের ইয়ানুই বিচে স্নোকারিং করার সময় পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম