
চাঁদপুর: চাঁদপুরের কচুয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনায় পুড়েছে সাত ব্যবসা প্রতিষ্ঠান।
সোমবার (১ এপ্রিল ) দিবাগত রাত দুইটার দিকে কচুয়া থানা সংলগ্ন মাকের্টে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় সাতটি দোকান। ঈদকে সামনে রেখে নতুন পোশাক সামগ্রীসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
পুড়ে যাওয়া প্রতিষ্ঠান গুলো হলো-ফারহানা গার্মেন্টস, জাহাঙ্গীর ষ্টোর, নুর ওয়াচ, রিপন কসেমেটিকস, জাকারিয়া স্টোর, আবদুর রহমান স্টোর ও বিছমিল্লাহ টেলিকম।
কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব মন্ডল জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কচুয়া বাজারটি ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এহসান মুরাদ ও থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ।
ফম/এমএমএ/



