কচুয়া তুলপাই দারশাহী সাপ্তাহিক গরু-ছাগলের হাট উদ্বোধন

কচুয়ায় তুলপাই দারাশাহী বাজারে গরু-ছাগলের হাট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন।   
কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে তুলপাই দারশাহী বাজারে সাপ্তাহিক নতুন গরু-ছাগলের হাট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে তুলপাই বাজারের উত্তর-পশ্চিম পাশে নিজস্ব জায়গার উপর  হাট উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে হাটের উদ্যোক্তা ওমর ফারুকের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন ডাক্তার,আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, আব্দুল মালেক পাটওয়ারী,ইউপি সদস্য গোলাম খাজা,সমাজ সেবক মোজাম্মেল হোসেন মিয়াজী, ইব্রাহিম খলিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম