কচুয়া (চাঁদপুর): সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় বই উৎসবে নতুন বইয়ের ঘ্রানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন কোমলমতি শিক্ষার্থীরা। এ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই বই উৎসবের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. এমরান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, কোয়াকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও আনোয়ার হোসেন শিকদার প্রমুখ।
কচুয়ায় এ বছর উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একযোগে বই বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ ৫৭ হাজার ২শ ৬৯ টি, ইবতেদায়ী মাদ্রাসায় ৭৩ হাজার ২শ টি, মাধ্যমিক পর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার ৩শ টি, মাদ্রাসা পর্যায়ে ১ লক্ষ ৫০ হাজার ৪শ ৪০টি বই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় বই বিতরণ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে মাদ্রাসার মিলনয়াতনে এই বই বিতরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাও.মিজানুর রহমানের পরিচালনায় এসময় গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, মাদ্রাসার হেড মুহাদ্দিস নুরুজ্জামান, সিনিয়র শিক্ষক শাহ এমরান,রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন,ইউপি সদস্য শাহ আলম পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লবসহ শিক্ষক-অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



