কচুয়ায় ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা

কচুয়ায় সরকারি খাল থেকে বালু উত্তোলন করায় অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি অফিসার ইমাম হোসেন পাটোয়ারী।

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের ‎কচুয়ায় মেঘদাইর ডাক্তার বাড়ির পেছনে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি।এসময় সরেজমিনে পাওয়া পাইপ ও ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম গুঁড়িয়ে দেন তিনি। ‎

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মেঘদাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

‎অভিযান পরিচালনাকালে প্রায় ২’শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ সময় স্পটে থাকা বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যায়।

‎অভিযানের বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো.ইমাম হোসেন পাটোয়ারি বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। স্পটে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ও মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু মালমাল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম