এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে খাদ্য সামগ্রী বিতরণে এম এম নুরুল হক ফাউন্ডেশনের সভাপতি মনজুরুল হক শোয়েবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহসান আলীর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা, ফাউন্ডেশনের সহ-সভাপতি লেখক জেসমিন মুননী।

এ সময় উপস্থিত ছিরেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, সমাজ সেবক সফিক গাজী, মহসিন মৃধা, সেলিম পাটওয়ারী বাবুল, উম্মে সালমা সেতু, শিক্ষক প্রতিনিধি ফয়েজুল হক, দেলোয়ার হোসেন মুন্সি প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। সবার সাধ্যমত দেশের সব পিছিয়ে পড়া মানুষদের সহযোগীতা করা আমাদের সকলের দায়িত্ব । এম এম নুরুল হক ফাউন্ডেশন এ সংগঠনটির লক্ষ হলো সমাজের দুস্থ ও পিছিয়ে পড়া ব্যক্তির সাহায্য করে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একই সাথে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখা।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম