মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ দোয়া ও কেক কাটা হয়।
এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উড্ডয়ন করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি আলোচক হিসেবে বক্তৃতা দেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক মনোনীত মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য লিয়াকত আলী, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাস্টার, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাজা আহমেদ, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রধান, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন শ্যামল, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।
প্রধান আলোচকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। যা গণমানুষের দুঃখ দুর্দশা বুজে। দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।
তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করছে। এই আওয়ামী লীগ যুগে যুগে বেঁচে থাকবে মানুষের আস্থার প্রতীক হয়ে। তাই আসুন ষড়যন্ত্র না প্রধানমন্ত্রীর হাতে শক্তিশালী করে উন্নয়ন আরো প্রসারিত করি।
এমএ কুদ্দুস আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্র করছে একটি দেশীয় আন্তর্জাতিক মহল। তারা বাংলাদেশের জনগণ ভালো থাকুক তা চায় না। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশে উন্নয়ন রোল মডেল। বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিলেন উন্নয়ন করে। এই সহ্য করতর না পেরে জামায়াত বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু কোন লাভ নেই, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।
তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি নিজেও চাঁদপুর-২ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি যদি নৌকা পাই তাহলে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবো এবং জনগণকে সর্বোচ্চ সেবা করার চেস্টা করব। আর যদি আমি নৌকা না ও পাই তাহলেও নৌকার পক্ষে কাজ করব। আমি এমপি হবো এটা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
ফম/এমএমএ/



