
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে ৪,৫, ও ৬ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ) বিকেলে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
এসময় তিনি বক্তব্যে বলেন, এবার ভোট কেন্দ্র একদম পানির মতো ক্লিয়ার থাকবে।যার ভোট সে দিবে।আগেতো ভোটার মরে গেলেও সেই ভোট দিতো।মানুষ ছাড়া ভোট আর হবেনা।বাংলাদেশে আর কখনো জোর করে ভোট হবেনা।আপনাকে ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে । সারা দেশে আমরা বিএনপির কত সদস্য আছি তারেক রহমান তা জানতে চায়।আপনি যে ফরমটি পূরণ করবেন তার তিনটি পার্ট তার একটি যাবে তারেক রহমানের কাছে। এদেশে একজন মানুষও না খেয়ে থাকবেনা বিনা চিকিৎসায় মরবেনা,কেউ অশিক্ষিত থাকবেনা,কেউ গৃহহীন থাকবে না এটি তারেক রহমানের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। ।এই এলাকা বিএনপির ঘাটি।সবাই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে। আমরা যে বিএনপি করি এটাই হচ্ছে তার প্রমান।
তিনি আরো বলেন, আগামী দিনে তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে।আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হলে চাঁদপুরে মানিক সাহেবসহ ৫ টি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবু তাহের মতিন,সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারন সম্পাদক পারভেজ খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়াজী ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন মিয়াজী , সাধারণ সম্পাদক হারুন খান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আলী মাল,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বশির খান,সহ-সভাপতি ইব্রাহিম করিব স্বপন প্রধানীয়া,সাংগঠনিক সম্পাদক আমজাদ আখন্দ, যুবদল সভাপতি বিল্লাল হাওলাদার, শ্রমিক দলের সভাপতি খোকন হাজরা,যুবদল নেতা রাসেল আখন্দ,৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম জিকু,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান গাজীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আলী মাল।
ফম/এমএমএ/



