চাঁদপুর: চাঁদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ওপর আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসাইন হালদার।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মির্জাপুর শেখেরহাট গাজী বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের উদ্দেশে মোশাররফ হোসাইন হালদার বলেন, চাঁদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আপনারা চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপির ওপর আস্থা রাখতে পারেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
ফম/এমএমএ/



