এখলাছপুর ইউনিয়নে ভোট প্রার্থনা কর্মী প্রশিক্ষক তালিকা ও প্রশিক্ষণ

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে ভোট প্রার্থনা কর্মী ও প্রশিক্ষক তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ে জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর )বিকালে এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান প্রমুখ। আরো বক্তৃতা দেন, উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক,, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল সহ এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগের উন্নয়নের কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, দলের স্বার্থে বিভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে ৫ম বারের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়াররে বসাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দেশে একাত্তরের স্বাধীনতা বিরোধীরা সন্ত্রাস নৈরাজ্য শুরু করেছে। তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। আর এজন্য প্রতিটি আওয়ামী লীগের কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ রক্ষায় বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবিলা করতে হবে। না হলে তারা দেশকে আবরো পাকিস্তান বানিয়ে ফেলবে। সেই সুযোগ আর দেওয়া হবে না। আমরা আবারো ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবো, ইনশাল্লাহ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম