একটি ভাষণ এবং স্বাধীনতা (কবিতা)

— এস ডি সুব্রত
সম্মোহনী নেতৃত্ব অকুতোভয় দেশপ্রেম
একটি অমর কবিতা
বাঙালির  প্রবলভাবে জেগে উঠা
সকল বৈষম্য শোষণের বেড়াজাল ছিন্ন করে
রক্তের দামে ছিনিয়ে আনা
কাংখিত রাঙা প্রভাত
মহান নেতা বঙ্গবন্ধুর একটি ভাষণ
অমিত শক্তিতে বলীয়ান জনতা
মুক্তির মন্ত্রে প্রাণপণ লড়াই
এবং অবশেষে পরম আরাধ্য স্বাধীনতা।
লেখক: কবি ও প্রাবন্ধিক সুনামগঞ্জ।
০১৭৭২২৪৮২২৪
sdsubrata2022@gmail.com

ফোকাস মোহনা.কম