
চাঁদপুর: ভাষাবীর এম এ ওয়াদুদ স্মৃতি ও ঈদুল ফিতর উপলক্ষে টিভি কাপ ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিম গণসংযোগ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বেপারীর।
১২ এপ্রিল বিকালে চন্দ্রা ইউনিয়ন খেলা উদ্বোধন ও ২ নং ওয়ার্ডে এলাকায় দলীয় নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক থেকে তরুণদের রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সমাজে বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, যখন যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকবে, তখন অন্য কাজে মন যাবে না। অলস সময়ে খারাপ কাজে না থেকে যদি খেলাধুলা করো, তাহলে তোমরা সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে।
টুর্নামেন্ট পরিচালক মমিন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার চন্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান খান জাহান আলী কালো পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক দুলাল পাটওয়ারী, সোহরাব হোসেন রিপন পাটওয়ারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার ইউনুস, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক শেখ, বিশিষ্ট সমাজ সেবক মোক্তার পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ইবু, বিশিষ্ট সমাজ সেবক সুলতান মাঝি, জাকির হোসেন পাটওয়ারী সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গুলো উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



