আজ আরএমকে গ্রুপের চেয়ারম্যান এর মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কর্দিপাঁচগাঁও গ্রামের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আরএমকে গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আমিন মিয়ার মাতা এবং মরহুম রৌশন আলী পাঠান এর স্ত্রী মরহুমা তৈয়বেন নেছার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ রোববার (৪ জুন)।

২০১৭ সালের ৪ জুন তিনি ওই গ্রামের পাঠান বাড়ীতে (নিজ বাড়ী) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার মৃত্যুবাার্ষিকীতে আত্মীয় স্বজন, সুধী, এলাকাবাসীসহ সকল মুসলমানদের নিকট মরহুমার রুহের মাগফেরাত ও দোয়া কামনা করেছেন পরিবারের পক্ষে জ্যেষ্ঠ সন্তান মো. রুহুল আমিন।

উল্লেখ্য, মরহুমা তৈয়বেন নেছা আরএমকে গ্রুপ এর এমডি ও শিক্ষানুরাগী কামরুজ্জামান সোহাইল এর দাদী এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাস মোহনা.কম’ এর সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম এর নানী।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম