ইকবাল কবির শাওন, সৌদি আরব থেকে : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন ক্ষমতা আসে, তখন প্রবাসিদের সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সৌদি আরব মক্কা মহানগর যুবলীগ কর্তৃক সংর্বধনা অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা এলে এ দেশের উন্নয়ন হয়। বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। আওয়ামীলীগ ক্ষমতা এলে প্রবাসিদের বিপদ পাশে থাকে। প্রবাসীরা আমাদের দেশের গর্ব । তারা রেমিটেন্স যোদ্ধা । তাদের সহযোগিতায় দেশ অনেকটা লাভবান হয়েছে।
মক্কা মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক সৌদি আরব বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সুমন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত বৃহত্তর মক্কা প্রবাসি বাংলাদেশী কমিউনিটির সদস্যরা।
ফম/এমএমএ/



