
চাঁদপুর: চাঁদপুর জেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠানক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
তিনি বক্তব্যে বলেন, এবার নির্বাচন কঠিন হবে। তাই সকলে নির্বাচনকে সামনে রেখে কাজ করবে । সবাই মিলে কাজ করলে আগামী ২৪ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবেই। দলের পদে থেকে সঠিকভাবে কাজ করবেন। সংগঠন করতে গেলে বেশী লোকের দরকার নেই, দরকার সঠিক নেতৃত্বের। সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করলে দল আবার ক্ষমতায় আসবেই। আওয়ামী লীগ যে উন্নয়ন কাজগুলো করেছে তা প্রচার করবেন।
পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী রীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া।
জেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আব্দুল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি শফিক মিজি, নুরুল ইসলাম মোল্লা, মোঃ মাসুদ ভূঁইয়া, নুরু গাজী, যুগ্ম সম্পাদক মোঃ ইমান হোসেন, সহ সভাপতি খোকন গাজী, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মজু দেওয়ান, সহ যুগ্ম সম্পাদক হারুন বেপারী, সাংগঠনিক সম্পাদক তাহের গাজী, কোষাধ্যক্ষ জসিম শেখ, সহ প্রচার সম্পাদক আলী নুর প্রমূখ।
ফম/এমএমএ/



