চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুলের মৃত্যুতে ফুলকোট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফ্রেবুয়ারি ) চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হকের সভাপ্রধানে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোট রেভারেন্স পালন করা হয়। এ সময় বিচার বিভাগের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পালন করেন অ্যাডঃ মাহবুব আলম চিশতী।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু। সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির জেষ্ঠ আইনজীবী অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ আমানউল্লা-১, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ আহসান হাবীব, অ্যাডঃ মোঃ আবদুল লতিফ শেখ, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ মোঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ মোঃ আবুল কাশেম, অ্যাডঃ শাহআলম -২, অ্যাডঃ আলম খান মঞ্জু প্রমুখ।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২০১৩ সালের ১ আগষ্ট যোগদান করেন এবং মৃত্যুও দিন পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সদস্য ও এপিপির দায়িত্বে ছিলেন। তার বাবার নাম মোঃ আবিদুর রহমান তালুকদার। স্থায়ী ঠিকানা চাঁদপুর সদও উপজেলার দেবপুরে। তিনি ৭ ডিসেম্বও ভোর সাড়ে ৬ টায় দেবপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ( ইন্না..রাজিউন ) । ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহীত ছিলেন । তার স্ত্রীর নাম শাম্মী আক্তার। বুধবার বাদ আছর তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যসহ স্থানীয় এলাকাবাসী ও তার আত্বীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



