চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির রেজিষ্টারিং অথরিটি কমিটির সদস্য অ্যাডঃ সানজিদ হাসান সানিকে সংবধর্না দিয়েছে চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যান সমিতি।
রোববার (২৬ ফ্রেবুয়ারি) দিনগত রাতে শহরের চেয়ারম্যানঘাটস্থ অ্যাডঃ দীপক দেবনাথের চেম্বারের সমিতির পক্ষ থেকে এ সংবধর্নার আয়োজন করা হয়।
সংবধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি অ্যাডঃ সহিদউল্লাহ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডঃ হান্নান কাজী, সংবধতিত অতিথির বাবা আবদুস সালাম।
সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এম এ হালিম পাটওয়ারীর পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অ্যাডঃ মোবারক হোসেন, সদস্য অ্যাডঃ দীপক চন্দ্র দেবনাথ।
এ সময় সমিতির অনান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


