মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার সকালে ফতেপুর পশ্চিম ইউনিয়নে ৫শ’ দুস্থ অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেন, দেশে একজন মানুষও যাতে শীতে কস্ট না পায় তাই সারাদেশে সমাজের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্যোগ গ্রহন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার।
তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদেরকে স্ব-স্ব অবস্থান থেকে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায়, আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসর ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ স্বপন প্রমুখ।
শীতবস্ত্র কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ জসিম উদ্দীন মোঃ হাবীব উল্ল্যাহ, মোঃ শিবলু, মোঃ আলী রাজা, মোঃ জহির, মোঃ মাসুদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ অহিদ উল্যাহ, মোঃ মানছুর, সংরক্ষিত মহিলা সদস্য সুমি আক্তার, নাজমা আক্তার, পারভীন আক্তার সহ আওয়ামী লীগ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃদ।
ফম/এমএমএ/আরাফাত/



