অবেলায় (কবিতা)

—মাহমুদ হাসান সজীব
আমি তোমার হতে পারি ভালোবাসতে পারি,
ভীষণ অসম্ভবেও কাছে ডাকতে পারি;
তোমার অপেক্ষায় প্রহর গুণতে পারি,
ইস অপেক্ষার প্রহর যে খুব বেশি সময় নেয় !
 তারপরও প্রহর গুণতে গুণতে আমি ক্লান্ত হতে পারি।
 তোমাকে নিয়ে ব্ৰহ্মপুত্র কিংবা কপোতাক্ষের পাড়ে;
 নীলাচল বিছিয়ে হাতে হাত রেখে বসতে পারি।
মেঠো পথে গল্প করতে করতে হাঁটতে পারি,
হাঁটতে হাঁটতে শ্রান্ত হয়ে আর পারছিনা বলতে পারি,
 তোমার আড়াল করা চাহনির ভাষা বুঝতে পারি । তোমাকে আমি পড়তে পারি,
প্রথম লাইন, দ্বিতীয় লাইন এমনকি তৃতীয় লাইনে; তোমার না বলা অভিব্যক্তি আমি বলতে পারি ।
 আমার হৃদয়ের পুঞ্জিত সবটা দিয়ে;
তোমাকে ভালোবাসতে পারি।
 স্পর্শহীন অনুভবেও তোমাকে পেতে পারি,
 এই মধুরতা তোমাকে বুঝাতে পারি।
তোমাকে ভেবে আমার কুঞ্জ বিথীকায়,
অজস্র কুঁড়ি ফোটাতে পারি।
তোমার জন্য শুষ্ক আঁখি সজল রাখতে পারি,
 হাসির আড়ালে দুঃখকে চেপে রাখতে পারি।
আমি তোমার সবটা হতে পারি।
কিন্তু কেনো এলে অবেলায় ?
 এলেই বা, কেনো অন্যের হয়ে ?

ফোকাস মোহনা.কম