মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন করে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি)।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ওয়ার্কশপ উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান। পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। পশিক্ষণ প্রধান করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক আল-আমিন। এসময় সমাজসেবা কর্মকর্তা আনিছুল হক তপুসহ কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।


