চাঁদপুর চারু‌শিল্পী প‌রিষদের আত্মপ্রকাশ

চাঁদপুর: একঝাঁক চিত্রশিল্পী‌দের সমন্ব‌য়ে আত্মপ্রকাশ হ‌লো চাঁদপুর চারু‌শিল্পী প‌রিষ‌দের। যারা চাঁদপু‌রের চারকলাকে সমৃদ্ধ বেশ ক‌য়েক দশক যাবৎ নিরলসভা‌বে নিজ নিজ স্থান থে‌কে কাজ ক‌রে যা‌চ্ছে।

সেসকল শিল্প‌ী‌দের নি‌য়ে বুধবার (৪ অ‌ক্টোবর) রা‌তে শহ‌রের আদলাত পাড়াস্থ ‌মেইড ইন চাঁদপুর স্টু‌ডিওতে সংগঠনের আত্মপ্রকাশ ঘ‌টে।

প্রতিষ্ঠাকালীন সদস‌্যরা হ‌লেন- বি‌শিষ্ট চিত্রশিল্পী ও সংগঠক লিটন ভূঁইয়া, চিত্রশিল্পী ও প্রশিক্ষক অ‌জিত দত্ত, ঝন্টু দে, বিপ্লব দাস, অ‌ভি‌জিত রায়, ম‌নির হো‌সেন মান্না ও শুভ্র র‌ক্ষিত।

আত্মপ্রকাশ সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন নাট‌্যভি‌নেতা ও সংগঠক মোবারক হো‌সেন সিকদার, মুহাম্মদ আলমগীর পাটওয়ারী, সিয়াম খান, স্বাধীন দত্ত প্রমূখ।

ফম/এমএমএ/