আল আমিন একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর:  চাঁদপুরে আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ও সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন।
বক্তারা বলেন, প্রকৃত শিক্ষা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শিষ্টাচার ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ করে। ইসলামী সংস্কৃতির চর্চা, সালাম বিনিময়, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন তাঁরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আবু আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শফিউল বাশার এবং ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী আব্দুর রহমান সানি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম