ইলিশ বিক্রির দায়ে তিন হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ

চাঁদপুর : চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি হোটেল মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে হোটেলগুলো থেকে প্রায় ১ মণ ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর ) বিকেলে বড় স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় হিলশা কিচেনকে ৩০ হাজার, মেজবান হোটেলে ২০ হাজার ও দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, চাঁদপুর মডেল থানা পুলিশ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অভিযান শেষে জব্দকৃত ১ মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। আইন অমান্য করে ইলিশ বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম