চাঁদপুর ৫নং ঘাটে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

চাঁদপুর: মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাঁদপুর পৌরসভার ৫নং ঘাটে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ঘরোয়া মিনি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ৫নং ঘাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন। তিনি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সেলিম গাজী, পালবাজার ব্যবসায়ী মাসুদ রানা (নিশান), ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল চোকদার এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (মিরাজ)।
ফাইনাল খেলায় সততা স্পোর্টিং ক্লাব ও আবহাওয়ানী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলায় সততা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং আবহাওয়ানী স্পোর্টিং ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল সততা স্পোর্টিং ক্লাবকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা এবং রানার্সআপ দল আবহাওয়ানী স্পোর্টিং ক্লাবকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম