চাঁদপুর: চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়ন গুলোতে মাদকের রমরমা বাণিজ্য চলছে। মাদক কারবারীদের এই রমরমা বাণিজ্যে অনেকটাই হুলিয়া হয়ে দাঁড়িয়েছেন এসব এলাকার নেতারা।চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধের সৈনিক হিসেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ১ নং ওয়ার্ড ব্রীজের কাছ থেকে চান্দ্রা ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ অভিযানে মাদক কারবারি মান্নান পাটোয়ারির ছেলে জিসান পাটোয়ারী (২৪) ও তার সহযোগী সুমন সরকার (২২) পিতা-দুলু সরকরা, কে ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়, জিসান পাটোয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় পাটোয়ারীর চাচাতো ভাই। এর আগেও চান্দ্রা ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অভিযান দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ কয়েকজন মাদক কারবারিকে পুলিশে দিয়েছেন।
চাঁদপুর মডেল থানার এএস আই মোঃ জসিম জানিয়েছেন, চান্দ্রা ইউনিয়নে এলাকাবাসীরা দুই মাদক কারবারিকে মাদকসহ আটক করে পুলিশকে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করি। আটককৃত দুই মাদক কারবারি কে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এলাকাবাসী ও সচেতন মহল এভাবে সহযোগিতা করলে চান্দ্রা ইউনিয়ন থেকে থেকে মাদক নির্মূল করতে সহজ হবে।
ফম/এমএমএ/


