চাঁদপুরে এইচএসসি-সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৯০পরীক্ষার্থী, বহিস্কার ১

ছবি; ইন্টারন্টে।
চাঁদপুর: চাঁদপুর জেলায় এবারের এইচএসসি, আলিম, ভোকেশনাল ও বিএম থেকে পরীক্ষার্থী ছিলো ১৭ হাজার ৫৪৮জন। প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি অর্থাৎ অনপুস্থিত ছিলো ৩৯০ পরীক্ষার্থী। আর বহিস্কার হয়েছে মাদ্রাসার ১ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার নাঈমা আফরোজ স্বাক্ষরিত দৈনন্দিন প্রতিবেদন থেকে এসব তথ্য জানাগেছে।

এইদিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র বিষয়ে ৩২ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১০হাজার ৭০৬জন। অংশগ্রহণ করে ১০হাজার ৪৬৯জন এবং অনুপস্থিত ২৩৭জন।

আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে ১১ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ২হাজার ৩৮৮। অংশগ্রহণ করে ২হাজার ২৪৬জন, অনুপস্থিত ১২১জন এবং বহিস্কার ১জন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৩ কেন্দ্রে পরীক্ষার্থী ১৪২জন, অংশগ্রহণ করে ১৩৯জন, অনুপস্থিত ৩জন।

একই বোর্ডের বিএম এর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৭৯৭জন, অংশগ্রহণ করে ৭৬৮জন, অনুপস্থিত ২৯জন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম