
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা উচ্চ বিদ্যাালয় কলেজের নতুন ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
গত ৭ জুন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম স্বাক্ষরিত এ চিঠির মাধ্যমে ৪ সদস্যের এ কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মাও. নুরুল ইসলাম।
সোমবার (১৫জুন ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতি মাও. নুরুল ইসলামকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম পাঠানসহ স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মাও. নুরুল ইসলাম জানান, আমি আল্লাহতায়ালার কাছে শোকরিয়া আদায়সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুর সদর-হাইমচর (চাঁদপুর-৩) আসনের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের প্রতি। এছাড়াও এলাকার রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফম/এমএমএ/



