চাঁদপুর: ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুর শহরের তাজ হোটেল ও কালাম বিরিয়ানি হাউজ নামে দুটি প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামণ আদালত।
রোববার (১০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ।
ভ্রাম্যমান আদালত থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের হকার্স মার্কেটের বিপরীতে তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, দই উৎপাদন এবং মেয়াদের তারিখ না দেওয়া, বিক্রয় করা ও চায়ের মূল্য বাজার মূল্যের চাইতে অনেক বেশি রাখার কারণসহ বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা, তালতলা এলাকায় অবস্থিত কালাম বিরানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দই উৎপাদন সংরক্ষণ ও বিক্রয়, মেয়াদ বিহিন ও অস্বাস্থ্যকর পরিবেশে বোরহানি উৎপাদন সংরক্ষণ, পুরাতন মাংস পচা বাঁশি খাবার ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি মো. বিপ্লব সরকার ও জেলা পুলিশের একটি দল।
ফম/এমএমএ/


