চাঁদপুরে হিলশা ইলেকট্রনিক্স উদ্বোধন : ১৫% ডিসকাউন্টে চলবে ৩ দিন

চাঁদপুর:  চাঁদপুরে হিলশা ইলেকট্রনিক্স-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) শহরের ওয়্যারলেস বাজারে (সিটি কলেজের বিপরীতে) প্রতিষ্ঠানের কার্যালয়ে এ উদ্বোধন ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা খাজা মোহাম্মদ অলি উল্লাহ্।

দোয়ার পূর্বে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ব্যবসার মাধ্যমে হালাল রুজি অর্জন করা ফরজ। নামাজ আদায়ের পর হালাল উপার্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

তিনি আরও বলেন, ব্যবসার আয়-ব্যয়ের হিসাব শেষে নির্ধারিত হারে যাকাত প্রদান করা উচিত এবং তা গরিব ও অসহায় মানুষের মাঝে সঠিকভাবে বণ্টন করতে হবে।

তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন এই প্রতিষ্ঠানের ব্যবসায় বরকত দান করেন এবং সংশ্লিষ্টদের হালাল রুজির তাওফিক প্রদান করেন।

স্থানীয় বরকন্দাজ বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা দ্বীন ইসলাম, হিলশা ইলেক্ট্রনিক্সের পরিচালক মোঃ জাকারিয়া মহিউদ্দিন, সবুজ খান, এনামুল হক, চাঁদপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, উদ্বোধন হতে আগামী তিনদিন পর্যন্ত চলবে ১৫% ডিসকাউন্ট। যে সকল পন্য পাওয়া যাবে তারমধ্যে হলো, ওয়ালটনের যে কোনো সাইজের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, আয়রন, ব্ল্যান্ডার মেশিন, সিলিঙ ফ্যানসহ যাবতীয় ইলেকট্রনিক্সের সকল পন্য সামগ্রী।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম