তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি নেতাদের সাথে এড. জসিম মেহেদীর ইফতার

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ)  সন্ধ্যায় শহরের রান্না বাড়ি রেস্টুরেন্ট এ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক,তরপুরচন্ডী ইউনিয়নের কৃতি সন্তান এডভোকেট জসিম মেহেদী-র ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জসিম মেহেদী বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়।নতুন বাংলাদেশের এই  সময়ে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তরপুরচন্ডী ইউনিয়ন ও সহযোগী সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

​অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল,মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে এবং স্থানীয় পর্যায়ে একতাবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

​ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং চাঁদপুর ৩ আসনের জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ও দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান এর  দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম